এজিএমের অনুমতি পেয়েছে ঢাকা ডাইং
প্রচ্ছদ » Uncategorized » এজিএমের অনুমতি পেয়েছে ঢাকা ডাইংপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি পেয়েছে। গতকাল ৬ জুন উচ্চ আদালত কোম্পানিটিকে এজিএমের অনুমতি দেয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা ডাইংয়ের এখন ২০১৮-২০১৯ অর্থবছরের এজিএম করতে আর কোনো বাধা নেই। কোম্পানিটি আদালতের নির্দেশের ৮ সপ্তাহের মধ্যে এজিএম অুষ্ঠান করতে পারবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৭ জুন , ২০২১।








