এজিএমের ভেন্যু জানিয়েছে উসমানিয়া গ্লাস
প্রচ্ছদ » Uncategorized » এজিএমের ভেন্যু জানিয়েছে উসমানিয়া গ্লাস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ৩৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির এজিএম আগামী ২০ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গন, চট্টগ্রামের কালুরঘাটে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি বিসিআইসি অডিটোরিয়াম ভবন, মতিঝিল ঢাকাতে এজিএম করার সিদ্ধান্ত নিয়েছিল।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।








