এজিএমের ভেন্যু জানিয়েছে কুইন সাউথ টেক্সটাইল
প্রচ্ছদ » আজকের সংবাদ » এজিএমের ভেন্যু জানিয়েছে কুইন সাউথ টেক্সটাইল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড ১৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও সময় জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সাভার গলফ ক্লাব, ক্যান্টনমেন্ট আশুলিয়া, সাভারে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কুইন সাউথ টেক্সটাইল ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।








