এটিবিতে তালিকাভুক্ত হচ্ছে আইএফআইসি ব্যাংকের বন্ড

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » এটিবিতে তালিকাভুক্ত হচ্ছে আইএফআইসি ব্যাংকের বন্ড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় ও তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের আওতায় বন্ডটি লেনদেন করবে।

আইএফআইসি ব্যাংকের নন-কনভার্টেবল, রিডামবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড ৫০০ কোটি টাকার দ্বিতীয় ও তৃতীয় বন্ড অনুমোদন করা হয়েছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫০০ কোটি টাকার বন্ড দুইটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার জন্য অনুমোদন করেছিল।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৫ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১