এড্জ বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রি শুরু

প্রচ্ছদ » Uncategorized » এড্জ বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রি শুরু

EDGEপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড এড্জ বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রি (সাবস্ক্রিপশন) ২৫ জুলাই বুধবার শুরু হয়েছে। এটি ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ফান্ড ম্যানেজারকে ন্যুনতম ৩ কোটি টাকার ইউনিট বিক্রি করতে হবে। সফলভাবে বিক্রি সম্পন্ন হলে ফান্ডের নিয়মিত কার্যক্রম শুরু হবে। এর পর থেকে স্বাভাবিক নিয়মে ইউনিট কেনা-বেচা চলবে।

এড্জ বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ডের ব্যবস্থাপক এড্জ এএমসি লিমিটেড। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা। প্রাথমিক ইউনিট সংখ্যা ১ কোটি।

ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা। বাকি ৯ কোটি টাকার ইউনিট বরাদ্দ থাকবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য।

নির্ধারিত সময় তথা ৯ সেপ্টেম্বরের মধ্যে ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রার ন্যুনতম ৪০ শতাংশ অর্জন করতে হবে। নইলে ফান্ডটি বাতিল হয়ে যাবে। অন্যদিকে ৪০ শতাংশ তহবিল নিশ্চিত করতে পারলে ফান্ডটি নিয়মিত বিনিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।

গত ১৭ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এডজ বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করে।

ফান্ডটির ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কাস্টডিয়ান হিসেবে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১