এনআরবিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » এনআরবিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এর অর্ধেক নগদ, বাকী অর্ধেক বোনাস।
আজ বুধবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৭ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা।
আলোচ্য সময়ে এককভাবে ইপিএস ১ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। এক বছরে ইপিএস বৃদ্ধির হার ৬৪ শতাংশ।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ এপ্রিল , ২০২২।








