এনআরবিসি ব্যাংক ৫ শতাংশ সুদে ঋণ দিচ্ছে নারী উদ্যোক্তাদের

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » এনআরবিসি ব্যাংক ৫ শতাংশ সুদে ঋণ দিচ্ছে নারী উদ্যোক্তাদের

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ এ প্রকল্পের আওতায় সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা করা হবে। এ লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রধানমন্ত্রীর বিশেষ তত্ত্বাবধানে গঠিত ‘জয়িতা ফাউন্ডেশন’ এর রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড থেকে এ ঋণ দেওয়া হবে।

নারী উদ্যোক্তারা নিজ নামে এবং সমিতির নামে এই ঋণ নিতে পারবেন। বিনাজামানতে এবং জামানতসহ এই ঋণ সুবিধা দেওয়া হবে। এই ঋণ প্রদানের লক্ষ্যে সম্প্রতি জয়িতা ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া।

জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিএফও হারুনুর রশিদ, এসএমই অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট বিভাগের প্রধান হারুনূর রশিদ এবং ধানমন্ডি মহিলা শাখার ব্যবস্থাপক সুরাইয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৬ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১