এনএএম আইবিবিএল ইসলামিক ফান্ডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
প্রচ্ছদ » Uncategorized » এনএএম আইবিবিএল ইসলামিক ফান্ডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনএএম আইবিবিএল ইসলামিক ফান্ডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করছে। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ৬ জুন থেকে শুরু হবে এ কোম্পানির আইপিও আবেদন। যা চলবে ২০ জুন পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কমিশনের ৬০৪তম সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার ১০ কোটি টাকা এবং বাকি ৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেষ্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।








