এনসিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » এনসিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের উদ্যোক্তার পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা সোহেলা হোসেন ১৫ লাখ শেয়ার বেচা সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬.৬৯ শতাংশ শেয়ার আছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৭৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩.৬১ শতাংশ শেয়ার আছে।








