এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রচ্ছদ » রাজনীতি » এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ncc bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ৫০০ কোটি টাকার ফুল্লি রিডেম্বল নন-কনভার্টেবল কূপন বিয়ারিং পারপেচ্যুয়াল বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিএসইসির সূত্র মতে, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড, কূপন বিয়ারিং পারপেচ্যুয়াল বন্ড। যার কূপন হার ৯.৫০% থেকে ১২.৫০%।

পারপেচ্যুয়াল বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এনসিসি ব্যাংক লিমিটেড কোম্পানির এডিশনাল টায়ার-I ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কাজ করছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০