এফডিসিতে চলছে পরীর ‘বাহাদুরী’

প্রচ্ছদ » Uncategorized » এফডিসিতে চলছে পরীর ‘বাহাদুরী’

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : এফডিসিতে চলছে পরী মণি অভিনীতি ‘বাহাদুরী’ ছবির শুটিং। আজ শুক্রবার দুপুরের পর শুটিংয়ে অংশ নেন পরী। ছবির পরিচালক শফিক হাসান জানান, গতকাল থেকেই এফডিসিতে শুটিং করছেন পরী। আর আজই এফডিসি অংশের শুটিং শেষ করতে চান তাঁরা।

দুদিনের শুটিংয়ে পরীর কাজ নিয়ে প্রশংসা করেন শফিক। তিনি বলেন, ‘আমি এর আগে পরী মণিকে নিয়ে একটি ছবি নির্মাণ করেছি, এটা আমার দ্বিতীয় ছবি তাঁর সঙ্গে। এখন এই ছবির শুটিং করতে গিয়ে পরী মণিকে আমার কাছে পরিপূর্ণ একজন শিল্পী মনে হয়েছে। অভিনয় দক্ষতা অনেক ভালো হয়েছে তাঁর। আগে অনেক কিছুই বুঝিয়ে দিতে হতো, যা এখন প্রয়োজন হচ্ছে না। নিজের চেষ্টায় পরী নিজেকে চেঞ্জ করেছে। আমি তাঁর এই সিনসিয়ারিটিকে ধন্যবাদ জানাই। তিনি এখন ঘড়ি ধরে, সময় মেনে কাজ করছেন। এটা খুবই ভালো লাগছে।’

‘বাহাদুরী’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন মিশা সওদাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০