এবার বিয়ে করছেন শবনম ফারিয়া

প্রচ্ছদ » Uncategorized » এবার বিয়ে করছেন শবনম ফারিয়া

sabnom fariaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কিছুদিন আগে বিয়ে করেছেন বন্ধু তওসিফ। গতকাল রোববার বিয়ে করেছেন আরেক বন্ধু চিত্রতারকা সিয়াম আহমেদ। এই দুই বন্ধুর বিয়েতে দারুণ আনন্দ করেছেন শবনম ফারিয়া। এবার নিজের বিয়ের ঘোষণা দিয়েছেন ছোট পর্দা ও বড় পর্দার এই তারকা। গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে জানালেন, এবার তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ছেলে হারুনুর রশীদ অপু, একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।

শবনম ফারিয়া আরও জানালেন, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হবে। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিয়ের এক দিন আগে হবে গায়েহলুদ।

তাঁদের বিয়েটা নাকি দুই বছর আগেই হওয়ার কথা ছিল। শবনম ফারিয়া বলেন, ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের চূড়ান্ত দিন ধার্য হলো।

অপুর সঙ্গে পরিচয়টা কীভাবে হলো? শবনম ফারিয়া বলেন, ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। ফেসবুকে আমাদের দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এরপর ফেসবুকে কথা বলতে বলতে আমাদের দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটিবদল হয়।

বিয়ের পর কোথায় হানিমুনে যাবেন? এই অভিনেত্রী বলেন, ‘দেশের বাইরে কোথাও হানিমুন করার ইচ্ছা আছে। তবে বিয়ের পর অপুর সঙ্গে আলোচনা করেই হানিমুনের জায়গা নির্ধারণ করা হবে।’

ছোট পর্দার অভিনেত্রী হলেও বড় পর্দায় প্রথম অভিনয় করেই বাজিমাত করেছেন শবনম ফারিয়া। সম্প্রতি ‘দেবী’ ছবির নিলু চরিত্রটি করে দারুণ প্রশংসা পেয়েছেন তিনি। সেই প্রশংসার জের কাটতে না কাটতেই ফারিয়া ভক্ত-দর্শকদের আরেকটি আনন্দের খবর দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০