এবার সিলেট সফরে যাচ্ছেন খালেদা জিয়া

প্রচ্ছদ » Uncategorized » এবার সিলেট সফরে যাচ্ছেন খালেদা জিয়া

khaledaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুসেইন মুহাম্মদ এরশাদের সিলেট সফরের পর এবার সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ৫ ফেব্রুয়ারি সিলেট যাবেন তিনি।

বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান জানান, বিএনপি চেয়ারপারসনের সিলেট সফরে যাওয়ার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় সড়ক পথে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি। ভৈরব হয়ে সিলেটে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে সব কিছু নির্ভর করবে সার্বিক পরিস্থিতির উপর।

৫ ফেব্রুয়ারি সিলেট গিয়ে ওইদিনই হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন বেগম জিয়া। এরপর ওইদিনই তিনি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।

তবে সিলেটে বেগম জিয়া কোনো জনসভা করবেন কি না বা করলেও সেটি কোথায় হবে- সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

গত ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১ ফেব্রুয়ারি সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১