এমএল ডাইংয়ের আইপিও আবেদন শুরু
প্রচ্ছদ » Uncategorized » এমএল ডাইংয়ের আইপিও আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এমএল ডাইংয়ের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ (রোববার) থেকে শুরু হয়েছে। বিনিয়োগকারীদের কাছ থেকে আগামী ১৯ জুলাই পর্যন্ত আইপিওর আবেদন নেয়া হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দিয়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এই দামে কোম্পানিটি ২ কোটি শেয়ার ছাড়বে।
পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা দিয়ে এমএল ডাইং যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপনের পাশাপাশি আইপিওতে খরচ করবে, এই শর্তে গত ১৪ মে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।
আইপিও অনুমোদন দেয়ার সময় বিএসইসি জানায়, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়াই এমএল ডাইংয়ের শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। আর শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ভারতি গড় হারে হয়েছে ২ টাকা ৩৫ পয়সা।
কোম্পানিটি কোনো সম্পদ পুনঃমূল্যায়ন করেনি বলেও তথ্য প্রকাশে করে বিএসইসি। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।








