এমএল ডাইংয়ের আইপিও: আবেদন শুরু ৮ জুলাই

প্রচ্ছদ » Uncategorized » এমএল ডাইংয়ের আইপিও: আবেদন শুরু ৮ জুলাই

ml dayingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্থাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি এমএল ডাইংয়ের আইপিও চাঁদা গ্রহণ শুরু হবে আগামী ৮ জুলাই। যা চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। কোম্পানিটি রোববার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আইপিও এর জন্য সম্মতিপত্র পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ মে এমএল ডাইংয়ের ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন দেয় কমিশন।

আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ২০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপনের পাশাপাশি আইপিওতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। আর শেয়ার প্রতি ভারিত গড় হারে আয় হয়েছে ২ টাকা ৩৫ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটি কোনো সম্পদ পূণর্মূল্যায়ন করেনি। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০