এমএল ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » এমএল ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা

ml dayingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এমএল ডাইং লিমিটেড। এছাড়া কোম্পানির অনুমোদিত ২১০ কোটি টাকা থেকে ৩১০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত বছরে কোম্পানিটি সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৩০ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৮ টাকা্।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর, বেলা ১২টায়, তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্টস, জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৭ নভেম্বর। এছাড়া একই দিন একই স্থানে সকাল সাড়ে ১১টায় মূলধন বৃদ্ধি সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০