এমটিবির উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন
প্রচ্ছদ » Uncategorized » এমটিবির উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক এম আব্দুল মালেক তার ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি তার কাছে থাকা এক কোটি ৪২ লাখ ৮২ হাজার ১৮৪টি শেয়ার থেকে এক লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ১৮ সেপ্টেম্বর তিনি ওই শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। বাজার মূল্যে শেয়ারগুলো বিক্রি করা হয়েছে।








