এম আনিস উদ দৌলা বিএসএ সভাপতি পুন:নির্বাচিত

প্রচ্ছদ » Uncategorized » এম আনিস উদ দৌলা বিএসএ সভাপতি পুন:নির্বাচিত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গত শুক্রবার ১৩ অক্টোবর ২০১৭ বাংলাদেশ সীড এসোসিয়েশনের (বিএসএ) ২০১৭-১৯ মেয়াদী কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

বিএসএ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে (পুনরায়) নির্বাচিত হয়েছেন এসিআই লিমিটেড এর চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। এর আগে তিনি গত ২০১৫-১৭ মেয়াদে ও সভাপতির দায়িত্ব পালন করেন।

বিএসএ এই নির্বাচনে সাধারন সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন সয়েল সিড বাংলাদেশ লি: এর নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম ও জৈষ্ঠ সহ-সভাপতি হয়েছেন নর্থ সাউথ সিড (লাল তীর সিড) লি: এর পরিচালক তাবিদ এম আউয়াল।

এম আনিস উদ দৌলা দ্বিতীয়বারের মতো বি.এস.এ. কার্যনির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করলেন। তিনি এর পূর্বে তিন মেয়াদে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এম সি সি আই) এবং চার মেয়াদে বাংলাদেশ এমপ্লয়ার্স এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্রেব) এর ডিরেক্টর ও পাইওনিয়ার ইন্সিওরেন্স কোম্পানী লি: এর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সীড এসোসিয়েশন দেশের বেসরকারী বীজ খাতের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০