এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || খেলা » এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৭ টাকা।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৯৬ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৫৭ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২০ জুন সকাল ১১টায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ মে নির্ধারণ করা হয়েছে।








