এসএএমএল ইনকাম ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » এসএএমএল ইনকাম ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এসএএমএল ইনকাম ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিশন অজকের সভায় এসএএমএল ইনকাম ইউনিট ফান্ডের খসড়া অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১কোটি টাকা। সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০টাকা। ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

এছাড়াও ফান্ডটির ট্রাস্ট্রি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্রাক ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০