এসএস স্টীলের চমক: প্রথমদিনে ৪০৭ শতাংশ মুনাফা
প্রচ্ছদ » Uncategorized » এসএস স্টীলের চমক: প্রথমদিনে ৪০৭ শতাংশ মুনাফা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লেনদেনের শুরুর প্রথম দিনেই চমক দেখিয়েছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া কোম্পানি এসএস স্টীল লিমিটেড। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠিানিকভাবে শুরু হয় এ কোম্পানির লেনদেন। আর লেনদেনের প্রথম দিনেই ৪০৭ শতাংশ মুনাফা পেয়েছেন এ কোম্পানির বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, ১০ টাকা মূল্যের কোম্পানির শেয়ার দর আজ ৫০ টাকায় ওপেন হলেও সর্বশেষ লেনদেনটি হয় ৫০.৭০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪০.৭০ টাকা বা ৪০৭ শতাংশ। দিনভর এ কোম্পানির শেয়ার দর ৪৪ টাকা থেকে ৫৫ টাকায় ওঠানামা করে ৫০.১০ টাকায় ক্লোজিং হয়। দিনশেষে এ কোম্পানির ৭৫ লাখ ৩৭ হাজার ৬২৫টি শেয়ার মোট ১৫ হাজার ২৯৮ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ৩৮ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে দিনশেষে সিএসইতে এসএস স্টীলের শেয়ার দর বেড়েছে ৩৯ টাকা বা ৩৯০ শতাংশ। দিনভর এ কোম্পানির শেয়ার দর ৪৭ টাকা থেকে ৫৪ টাকা পর্যন্ত ওঠানামা করে এবং সর্বশেষ লেনদেনটি হয় ৪৯ টাকায়। দিনশেষে এ কোম্পানির মোট ২৩ লাখ ৬৭ হাজার ৬১৮টি শেয়ার মোট ২ হাজার ৪৫০ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ১০ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকা।








