এসপিএম মামলা: সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে সময় পেল পুলিশ

প্রচ্ছদ » Uncategorized » এসপিএম মামলা: সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে সময় পেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সিকিউরিটিজ প্রমোশন অ্যান্ড ম্যানেজমেন্ট (এসপিএম) লিমিটেডের শেয়ার কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আরো দুই মাস সময় দিয়ে আগামি ২২ মে দিন ধার্য করেছে পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার (২২ মার্চ) পুরোনো পল্টনে অবস্থিত স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর আসামী শেলী রহমান ও সৈয়দ মহিবুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির করে আদালত। রাজধানীর রমনা থানা ও নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আসামীদের গ্রেফতার করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। কিন্তু তিন মাস ৮ দিন পরো আজ আদালতে প্রতিবেদন দাখিল না করার নতুন করে সময় দিয়ে এ দিন ধার্য করে আদালত ।

১৯৯৮ সালে এসপিএম লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগ ছিল এ দু’জনের বিরুদ্ধে। ২০০৪ সালে এ ঘটনায় মামলা দায়ের হলে পরের বছর তাদের দুই বছর করে কারাদণ্ড ও ১৫ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০