এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » জাতীয় » এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা

ACIপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটি এককভাবে শেয়ার প্রতি আয় (Solo EPS) করেছে ১১ টাকা ০১ পয়সা। আগের বছর এককভাবে কোম্পানিটির ইপিএস ছিল ২৬ টাকা ৪১ পয়সা।

সর্বশেষ অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়/লোকসানসহ শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৮৭ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস (Consolidated EPS) ছিল ১০ টাকা ৩৬ পয়সা।

গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (Consolidated NAVPS) দাঁড়িয়েছে ১৯৬ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০