এসোসিয়েটেড অক্সিজেনের লটারির ফলাফল প্রকাশ

প্রচ্ছদ » আজকের সংবাদ » এসোসিয়েটেড অক্সিজেনের লটারির ফলাফল প্রকাশ

Associate Oxygenপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালভাবে এই লটারি অনুষ্ঠিত হয়েছে।

লটারি অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান, এমডিসহ কোম্পানির পরিচালনা পর্ষদ এবং ম্যানেজন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইপিও’র মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়। এরপর গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর, বুধবার বিকেল পর্যন্ত আবেদন জমা নেয় কোম্পানি কর্তৃপক্ষ। ১০ টাকা দামে ১কোটি ৫০ লাখ শেয়ার পেতে বিনিয়োগকারীরা ৪৭১ কোটি ৯১ লাখ ৫ টাকার আবেদন জমা দিয়েছে। ক্ষুদ্র, ব্যক্তি, প্রতিষ্ঠানিক এবং বিদেশি বিনিয়োগকারী- সবাই মিলে এই টাকার আবেদন জমা দিয়েছে। যা প্রয়োজনের তুলনায় ৩১ দশমিক ৪৬১ গুণ বেশি।

এর আগে গত ১৬ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৭ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০