এস্কয়ার নিট কম্পোজিট স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রচ্ছদ » Uncategorized » এস্কয়ার নিট কম্পোজিট স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৮ আগস্ট, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৯ আগস্ট, বুধবার কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট, বৃহস্পতিবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট- সি /ই/ ১৭ আগস্ট, ২০২০।








