পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি গত ৩০ জুন,২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
আজ ২ নভেম্বর,শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,আলোচিত বছরে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।








