এ্যাডভেন্ট ফার্মার ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
প্রচ্ছদ » Uncategorized » এ্যাডভেন্ট ফার্মার ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে। এই ১৩তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের উপস্থিতিতে লভ্যাংশ অনুমোদন করা হয়।
আজ ১৭ ডিসেম্বর বেলা ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ নভেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
৩০ জুন ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। যা গত বছর একই সময় ছিল ১.৯১ টাকা। এ বছর কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৩.৫০ টাকা। যা গত বছর একই সময় ছিল ১৩.৫০ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ২.০৫ টাকা। যা আগের বছর ছিল ২.৪৬ টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ ডিসেম্বর , ২০২০।








