এ সপ্তাহে ৪ কোম্পানির এজিএম

প্রচ্ছদ » Uncategorized » এ সপ্তাহে ৪ কোম্পানির এজিএম

AGMপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেসমেন্ট, ইউনাইটেড ফাইন্যান্স, লিন্ডে বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স:

ইসলামিক ফাইন্যান্সের এজিএম আগামী ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর,২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ইউনাইটেড ফাইন্যান্স:

ইউনাইটেড ফাইন্যান্সের এজিএম আগামী ২৬ এপ্রিল সকাল ১০ টায় ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শতাংশ রয়েছে।

লিনডে বাংলাদেশ:
লিন্ডে বাংলাদেশের এজিএম আগামী ২৬ এপ্রিল সকাল ১০টায় লেক শো হোটেলে অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৪০ শতাংশ চূড়ান্ত এবং ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রয়েছে।

ব্র্যাক ব্যাংক:

ব্র্যাক ব্যাংকের এজিএম আগামী ২৬ এপ্রিল সকাল ১১টায় সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই বোনাস শতাংশ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০