এ সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
প্রচ্ছদ » Uncategorized » এ সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি), আরএকে সিরামিক বাংলাদেশ, গ্রামীণফোন, গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ এবং ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড।
বিএটিবিসি:
বিএটিবিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী মঙ্গলবার কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বিএটিবিসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
আরএকে সিরামিক:
আরএকে সিরামিকের এজিএম আগামী বুধবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
গ্রামীণফোন:
গ্রামীণফোনের এজিএম আগামী বৃহস্পতিবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন:
গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশের এজিএম আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
ডেল্টা ব্র্যাক হাউজিং:
ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের এজিএম আগামী বৃহস্পতিবার গুলশান ২ এর ডেল্টা লাইফ কনফারেন্স মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।








