ওইম্যাক্স ইলেকট্রোডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ওইম্যাক্স ইলেকট্রোডসের তৃতীয় প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২১-মার্চ ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ সোমবার (২৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ২১-মার্চ ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৬ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ২০-মার্চ ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৮০ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ মে , ২০২১।








