ওটিসির ৯ কোম্পানির ৩৫ লাখ শেয়ার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ওটিসির ৯ কোম্পানির ৩৫ লাখ শেয়ার লেনদেন

otcপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে মে মাসে ৯ কোম্পানির ৩৫ লাখ ৯৬ হাজার ৩৫৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১৯ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ৪৮ টাকা। কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, রহমান কেমিক্যাল, সোনালি পেপার, এ্যাপেক্স ওয়েভিং, লেক্সকো, নিলয় সিমেন্ট, তমিজউদ্দিন টেক্সটাইল, সালেহ কার্পেট মিলস এবং পেপার প্রোসেসিং ও প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি মে মাসে ওটিসি মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালি পেপারের। কোম্পানিটি ২৪ লাখ ৫০০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১৮ কোটি ২৪ লাখ ৩৫ হাজার ৫৮০ টাকা। এরপরেই রয়েছে সালেহ কার্পেট মিলস। কোম্পানিটির ৮ লাখ ৩০ হাজার ৫০টি শেয়ার ৮৩ লাখ ৮৩ হাজার ৫০৫ টাকায় লেনদেন হয়।

ততৃীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেড। মে মাসে কোম্পানিটি ২ লাখ ৫৯ হাজার ৬০০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

এছাড়া রহমান কেমিক্যালের ১ হাজার শেয়ার ১৬ হাজর টাকায়, এ্যাপেক্স ওয়েভিংয়ের ৩ হাজার ৪১০টি শেয়ার ২৫ হাজার ৫৭৫টাকা, লেক্সকোর ১০ হাজার শেয়ার ১ লাখ ৮০ হাজার টাকায়, নিলয় সিমেন্টের ৩১ হা্জার ৪১৩টি শেয়ার ১৫ লাখ ৭৫ হাজার ৪৬০ টাকায়, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫১ হাজার ৮২০টি শেয়ার ১০ লাখ ২৬ হাজার ৩০০ টাকায় এবং পেপার প্রোসেসিংয়ের ৮ হাজার ৯৬০টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ১২৮ টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০