ওটিসি থেকে আসা ৪ কোম্পানির মূল্য বৃদ্ধির তদন্ত করবে ডিএসই

প্রচ্ছদ » Uncategorized » ওটিসি থেকে আসা ৪ কোম্পানির মূল্য বৃদ্ধির তদন্ত করবে ডিএসই

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে (ওটিসি) থেকে মূল বাজারে ফেরত আসা ৪ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয় খতিয়ে দেখবে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে এই নির্দেশ দিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে-তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং মুন্নু ফেব্রিকস।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির নির্দেশনায়, মূল্য বৃদ্ধির কারণের খতিয়ে দেখার পাশাপাশি কোম্পানি ৪টির প্রকৃত অবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে ডিএসইকে।

আগামী ২০ কার্যদিবসের মধ্যে বিএসইসির কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ডিএসইকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে বলেন, মূল মার্কেটে ফেরার পর আলোচিত কোম্পানি ৪টির শেয়ারের মূল্য অনেক বেড়েছে। এতটা মূল্য বৃদ্ধি স্বাভাবিক নয় বলে মনে হচ্ছে। তাই বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১