ওপেকের উৎপাদন হ্রাসে দাম বাড়ছে জ্বালানি তেলের

প্রচ্ছদ » Uncategorized » ওপেকের উৎপাদন হ্রাসে দাম বাড়ছে জ্বালানি তেলের

opecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গত ডিসেম্বর থেকে অশোধিত জ্বালানি তেলের উৎপাদন দৈনিক ১২ লাখ ব্যারেল করে ছাঁটাই করছে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগী দেশগুলো। উৎপাদন কমানোর পর পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে বৈঠকে বসার কথা ছিল তাদের। কিন্তু গত সোমবার তা বাতিল করল সংগঠনটি। আগামী জুন পর্যন্ত উৎপাদন ছাঁটাইয়ের ইঙ্গিতও দিয়েছে তারা। এ খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চলতি ২০১৯ সালের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এছাড়া ইরান ও ভেনেজুয়েলার তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবেও দাম বেড়েছে পণ্যটির। যদিও যুক্তরাষ্ট্রের উৎপাদন বৃদ্ধির কারণে পণ্যটির দাম নিয়ে শঙ্কা ররেছে বিনিয়োগকারীদের মধ্যে।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্কে লন্ডনের ব্রেন্ট তেলপ্রতি ব্যারেল বিক্রি হয় ৬৭ ডলার ৬৪ সেন্টে। আগের দিনের তুলনায় এটি ১০ সেন্ট বেশি। গত সপ্তাহে পণ্যটির দাম উঠেছিল ৬৮ ডলার ১৪ সেন্টে, যা চলতি বছরের মধ্যে তেলের সর্বোচ্চ দাম। এছাড়া যুক্তরাষ্ট্রের অয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে গতকাল প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম পৌঁছায় ৫৯ ডলার ১০ সেন্টে। আগের কর্মদিবসের ৫৯ ডলার ২৩ সেন্টের চেয়ে প্রায় অপরিবর্তি অবস্থায় রয়েছে, যা ছিল চলতি বছরের মধ্যে পণ্যটির সর্বোচ্চ দাম।

মাঝে বিশ্ববাজারে তেলের দাম কমায় জোগানে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছিল ওপেক। তাদের লক্ষ্য, মজুত ভাণ্ডার কমানোও। ইরান ও ভেনেজুয়েলার তেল রফতানিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলেও বাজারে জোগান যথেষ্ট বলেই দাবি ওপেকের। তাদের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের তেলমন্ত্রী খলিদ আল-ফলি জানান, এ বছরের দ্বিতীয়ার্ধে উৎপাদনের আঁচ পাওয়া এপ্রিলেই সম্ভব নয়। মজুত ভাণ্ডার স্বাভাবিকের চেয়ে বেশি থাকা পর্যন্ত উৎপাদন ছাঁটাই চলবে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ধারাবাহিক দরপতনের লাগাম টানতে সৌদি আরব, রাশিয়াসহ জ্বালানি পণ্যটির উত্তোলনকারী ও রফতানিকারক দেশগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন কমিয়ে আনাকে কৌশল হিসেবে নেওয়া হয়েছে। কৌশল বাস্তবায়নের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক গড় উত্তোলন আগের মাসের তুলনায় দৈনিক তিন লাখ ৪০ হাজার ব্যারেল কমে এসেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবর: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০