ওয়াইফাং সিকিউরিটিজকে ৩০ লাখ টাকা জরিমানা

প্রচ্ছদ » Uncategorized » ওয়াইফাং সিকিউরিটিজকে ৩০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের ২১০ নং ট্রেকহোল্ডার ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় হাউজটিকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৬০৪তম সভায় হাউজটিকে জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

জানা যায়, ওয়াইফাং সিকিউরিটিজের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, কর্মচারী ও তাদের আত্মীয়দের মার্জিন ঋণ সুবিধা দেয়া হয়েছে। ৩১ মার্চ, ২০১৫ তারিখ হাউজটি তাদের কাস্টমার কনসোলিডেটেড অ্যাকাউন্টে ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৭৬ টাকা ঘাটতি দেখিয়েছে। নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করেছে ওয়াইফাং সিকিউরিটিজ।

এছাড়া সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার,স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা,২০০০ এর আচরণ বিধি লঙ্ঘন করেছে ওয়াইফাং সিকিউরিটিজ। এ কারণে হাউজটিকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

তবে এ ব্যাপারে হাউজটির চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো: মাসুদ শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, গ্রাহকের অ্যাকাউন্টে যে ঘাটতি ছিল সেটা আমরা ইতিমধ্যে পূরণ করে দিয়েছি। তারপরেও এতো বিশাল পরিমাণ জরিমানা আরোপ করা আমাদের জন্য অসহনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১