ওয়াকার ইউনুসের রেকর্ড ভাঙলেন হাসান আলী

প্রচ্ছদ » স্বাস্থ্য » ওয়াকার ইউনুসের রেকর্ড ভাঙলেন হাসান আলী

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিজের জাত চিনিয়েছিলেন হাসান আলী। ভারতের বিপক্ষে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার স্বদেশী ওয়াকার ইউনুসের রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ বোলার।

গতকাল আবুধাবিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছেন ২০৮-এ। তাতে ২৪তম ওয়ানডেতে ৫১ উইকেট হলো হাসান আলীর, যা পাকিস্তানিদের মধ্যে দ্রুততম। এর আগে ২৭ ম্যাচে ৫০ উইকেটের রেকর্ডটা ছিল ওয়াকার ইউনুসের।

এদিকে ২০১৭ সালে সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন হাসান আলী। চলতি বছর মাত্র ১৭ ওয়ানডেতে নিয়েছেন ৪১ উইকেট। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ (২৯ উইকেট), ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট (৩৬ উইকেট), আফগানিস্তানের রশিদ খান (৩৬ উইকেট) ও দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদাকে (২৬ উইকেট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১