ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের লভ্যাংশ ঘোষণা

dividentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে এ লভ্যাংশ ঘোষণা করে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানির সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯১ পয়সা।

কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ অক্টোবর সকাল ১০ টায় চট্টগ্রামের ইস্ট পতেঙ্গা বিমানবন্দর সড়কের শাহীন গলফ ক্লাব কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০