কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা

প্রচ্ছদ » Uncategorized » কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :কক্সবাজারের চকরিয়ায় মো. আব্দুস শুক্কুর (১৬) নামে এক কিশোর টমটম (ইজিবাইক) চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইলিশিয়া বাজার পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পালাকাটাস্থ সাবেক কাউন্সিলর এনামুল হকের বাড়ির পাশে নির্জন স্থানে ওই কিশোরকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন রাস্তার ওপর আহত কিশোরকে ছটফট করতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, প্রাথমিকভাবে মাদক ব্যবসার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘগঠিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত কিশোরের সৎ পিতা বেলাল মাদক ব্যবসায় জড়িত বলে পুলিশ জানতে পারে। ইজিবাইক (টমটম) চালানোর পাশাপাশি সৎ পিতার সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে। মাদক ব্যবসার বিরোধের জেরেই অজ্ঞাত মাদক কারবারিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে থাকতে পারে। এ সময় ঘটনাস্থলেই পড়েছিল ইজিবাইক টমটম এবং পকেটে রক্ষিত ছিল মোবাইল ও টাকা।

ওসি আরও বলেন, পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/৮ই ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০