কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

প্রচ্ছদ » Uncategorized » কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

bondok jodhoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ মাহমুদুল হাসান (৩৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গতকাল বুধবার দিনগত রাতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত মাহমুদুল হাসান টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মৃত বাকের আহমদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, পুলিশের হাতে আটক রোহিঙ্গা ডাকাত মাহমুদুলের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার দিনগত রাত ১টার দিকে শালবন রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়েই আগে থেকে ওৎ পেতে থাকা রোহিঙ্গা সন্ত্রাসী ও মাহমুদুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ শুরু করলে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি এবং গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ডাকাত মাহমুদুল হাসানকে উদ্ধার করা হয়। আহত মাহমুদুলকে চিকিৎসার জন্য প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১