কনফিডেন্স সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » কনফিডেন্স সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রথম প্রান্তিক (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমন্টে খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৮১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৪ টাকা (নেগেটিভ)। ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭০.৮২ টাকা।








