কপারটেকের আইপিও আবেদন শুরু আজ : চলবে ৯ এপ্রিল পর্যন্ত
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » কপারটেকের আইপিও আবেদন শুরু আজ : চলবে ৯ এপ্রিল পর্যন্ত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণে আজ রবিবার, ৩১ মার্চ থেকে শুরু। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।
বাজার থেকে পুঁজি উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধে ৬ কোটি ৫০ লাখ টাকা, প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় স্থাপনে ৬ কোটি ৫০ লাখ টাকা এবং ভবন ও সিভলি ওয়ার্কে খরচ হবে ৫ কোটি ৫০ লাখ টাকা। আইপিও ফান্ড পাওয়ার ১২ মাসের মধ্যে প্রজেক্টের কাজ শেষ করা হবে। আর আইপিও বাবদ খরচ হিসাব করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।
কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা হিসাব করে। শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ০৬ পয়সা। কোম্পানিটি ৫২ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ২৪২ টাকার পণ্য বিক্রি করে কর পরিশোধের পর প্রকৃত মুনাফা করেছে ৪ কোটি ১০ লাখ ১৭ হাজার টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা০২ পয়সা।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৭০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।গত ২৭ ফেব্রুয়ারি তারা আইপিও কনসেন্ট লেটার (সম্মতি পত্র) পায়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিভি ক্যাপিটাল লিমিটেড।
(আ/সি/ ৩১ মার্চ- ২০১৯)








