কপারটেকের আইপিও লটারি আজ

প্রচ্ছদ » বিনোদন » কপারটেকের আইপিও লটারি আজ

copper tech logo
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এজিবি কলোনী, মতিঝিল, ঢাকায় এ কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৯ এপ্রিল এ কোম্পানির আইপিও আবেদন শেষ হয়েছে। ইতিমধ্যে যেসব বিনিয়োগকারী এ কোম্পানির আইপিও আবেদন করেছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে। নিম্নে কপারটেকের আইপিও লিস্ট দেওয়া হলো।
কপারটেকের আইপিও লিস্ট:
এর আগে গত ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম সভায় এই কোম্পানির আইপিও অনুমোদন হয়। আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। তারা ১০ টাকা ইস্যু মূল্যের ২ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করবে।
আইপিও’র টাকা থেকে ব্যাংক ঋণ পরিশোধে ৬ কোটি ৫০ লাখ টাকা, প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় স্থাপনে ৬ কোটি ৫০ লাখ টাকা এবং ভবন ও সিভলি ওয়ার্কে খরচ হবে ৫ কোটি ৫০ লাখ টাকা। আইপিও ফান্ড পাওয়ার ১২ মাসের মধ্যে প্রজেক্টের কাজ শেষ করা হবে। আর আইপিও বাবদ খরচ হিসাব করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।
৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষা হিসাবে, কোম্পানিটি ৫২ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ২৪২ টাকার পণ্য বিক্রি করে কর পরিশোধের পর প্রকৃত মুনাফা করেছে ৪ কোটি ১০ লাখ ১৭ হাজার টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৮৮ টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা হিসাব করে। এই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ১২.০৬ টাকা।
আগামী তিন বছরে কোম্পানিটির পণ্য বিক্রি শতকোটি টাকা হবে বলে জানিয়েছেন এর কর্মকর্তারা।
কোম্পানিটি মূলত কপার বার, স্ট্রিপ, ওয়্যার ও টিউব উৎপাদন করে। ৩০ জুন, ২০১৮ এ কোম্পানিটিরি মোট আয়ের ৩৮.৪৭ শতাংশ এসেছে কপার বার থেকে; ১৭.৭৭ শতাংশ এসেছে কপার স্ট্রিপ; ১৫.৬৬ শতাংশ এসেছে কপার ওয়্যার এবং ১১.৩৩ শতাংশ এসেছে কপার টিউব বিক্রি করে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিভি ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০