নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত থাকলেও কিছু সংখ্যক সবজির দাম কমেছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।

গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুন প্রকারভেদে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। শসা ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা, করলা ১০ টাকা কমে ৬০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শিম ১৬০ টাকায়, ঝিঙা ৬০ টাকায়, পেঁপে ২৫ টাকায়, কচুর লতি কেজি ৭০ টাকায়।

এদিকে টমেটো ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়, কাঁচামরিচ ১৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৩৫ টাকা, গাজর ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পুঁইশাক প্রতি আঁটি ২০ টাকা, লালশাক ১০ টাকা, লেবুর হালি ২৫ টাকা, ধনে পাতা আঁটি ১০ থেকে ১৫ টাকা। আলু ২০ টাকা কেজি।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ দেশি ৭৫ টাকা, রসুন দেশি ৮০ টাকা এবং ভারতীয় ৯০ টাকা কেজি।

এদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা, দেশি মুরগি ২২০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৫০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১