করোনায় আক্রান্ত হয়ে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » করোনায় আক্রান্ত হয়ে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নুল আবেদীন মারা গেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আজ বাদ আছর দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমি মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক মন্ত্রী, সচিব ও সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম ও উপজেলা প্রশাসন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০