কর্ণফুলি পাওয়ার পেলো ৫০০ কোটি টাকার বেশি ঋণ সুবিধা

প্রচ্ছদ » Uncategorized » কর্ণফুলি পাওয়ার পেলো ৫০০ কোটি টাকার বেশি ঋণ সুবিধা

cornafuliপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বারাকা গ্রুপের মালিকাধীন কর্ণফুলি পাওয়ার লিমিটেড পেলো ৫০০ কোটি টাকার বেশি ঋণ সুবিধা। এর মধ্যে ইডকল কর্তৃক সংগৃহীত ৩৫ মিলিয়ন ডলার এবং ২২৪ কোটি টাকার সিন্ডিকেট টার্ম লোন সুবিধা পেয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির সঙ্গে ৫ টি ব্যাংক এবং ইডকল সিন্ডিকেট টার্ম লোন সুবিধার চুক্তি স্বাক্ষর করেছে। এ ঋণের লিড এরেঞ্জার হিসেবে কাজ করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দি সিটি ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ইস্টার্ন ব্যাংক এবং ঢাকা ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. আহমাদ কায়কাউস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী খালেদ মাহমুদ।

অনুষ্ঠানে বারাকা গ্রুপের চেয়ারম্যান এবং কর্ণফুলি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানি চৌধুরী প্রতিষ্ঠানটি সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য সরকার অঙ্গিকারবদ্ধ। আমরা দেশে বেসরকারীভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সরকারের উন্নয়নের অংশীদার হওয়ার সুযোগ পেয়ে ধন্য। একই সঙ্গে কর্নফুলি পাওয়ার লিমিটেড চট্টগ্রামের পটিয়াতে ১১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফার্নেস তেলভিত্তিক আইপিপি পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়নে যারা ঋণ দেয়ার মাধ্যমে সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ জানান তিনি।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন বলেন, দেশে অন্যান্য সেক্টরে ঋণ নিয়ে তা ফেরত না দেওয়ার প্রবণতা রয়েছে কিন্তু সিন্ডিকেটের ক্ষেত্রে তা নেই। মোট খেলাপি ঋণের মধ্যে সিন্ডিকেট ঋণের হার এক শতাংশের নিচে। আর এ কারণে আমরা সিন্ডিকেট ঋণ দিতে ভয় পাই না। এ ঋণ দিলে কয়েকটি ব্যাংক তা সুপারভিশন করেন। এতে ঋণ নিয়মিত পরিশোধ করেন গ্রাহকরা।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশ সম্ভাবনা রয়েছে। আর এ কারণে সিটি ব্যাংক সিন্ডিকেট ঋণ জ্বালানি খাতে বেশি দিয়ে থাকে। এর ধারাবাহিকতায় কর্ণফুলি পাওয়ারকে ঋণ দেয়া হচ্ছে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, প্রাইম ব্যাংক শুধু জ্বালানি খাতের সিন্ডিকেট ঋণ দিয়ে থাকে না। এ ব্যাংক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টেও সিন্ডিকেট ঋণ বিতরণ করে থাকে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইডকলের প্রধান নির্বাহী ও সিইও মাহমুদ মালিক, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ এবং ঢাকা ব্যাংকেরর উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১