কলকাতায় শুটিং সেটে শ্রাবন্তীর কোলে শাকিব-অপুর পুত্র জয়

প্রচ্ছদ » Uncategorized » কলকাতায় শুটিং সেটে শ্রাবন্তীর কোলে শাকিব-অপুর পুত্র জয়

shakib2পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কলকাতায় হয়েছে শাকিব খানের নতুন ছবি ‘ভাইজান এলো রে’ ছবির প্রথম লটের শুটিং। গেলো মাসের শেষের দিকে শুটিং শুরু হয়। টানা দুই সপ্তাহ জুড়ে চলেছে কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং। ছবিতে ভাইজান চরিত্রে অভিনয় করছেন ঢাকাই ছবির চিত্রনায়ক শাকিব খান, তার বিপরীতে রয়েছেন ওপারের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার।

গত শুক্রবার মধ্যরাতে ভাইজানের বিয়ের দৃশ্যায়ন ধারণের মাধ্যমে শেষ হয় ছবিটির প্রথম লটের শুটিং। মাঝখানে একদিন বিরতির পর গতকাল রোববার কলকাতার একটি স্টুডিওতে ‘ভাইজান এলো রে’ ছবির ফটোশুটে অংশ নেন ঢাকাই ছবির চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।

ফটোশুটের মাঝখানে একটি ছবিতে শ্রাবন্তীর কোলে দেখা যায় সদ্য বিচ্ছেদ হওয়া শাকিব খান ও অপু বিশ্বাস দম্পতির একমাত্র পুত্র আব্রাম খান জয়কে। ছবিতে দেখা যায় জয়কে কোলে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল শ্রাবন্তী। শ্রাবন্তীর কোলে জয়কে দেখে শাকিবও খুশিতে মেতেছেন। বোঝা গেল, অনেকদিন পর ছেলেকে কাছে পেয়ে বেশ আনন্দেই তাকে নিয়ে সময় কাটাচ্ছেন শাকিব।

জানা গেল, মায়ের সঙ্গেই কলকাতায় গিয়েছে জয়। কিছুদিন আগেই অপু বিশ্বাস তার শারীরিক চেক-আপের জন্য জয়কে নিয়ে কলকাতায় যান। সেখান থেকেই বাবার সঙ্গে দেখা করতে জয়কে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১