কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলছে শততম টেস্ট
প্রচ্ছদ » Uncategorized » কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলছে শততম টেস্টপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলছে শততম টেস্ট। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। তবে ফিল্ডিং বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। পরপর তিন মেডেনে শুরু আজকের খেলায় চাপে পড়েছে শ্রীলঙ্কা।
দিনের শেষ সেশনে এসে ৬৪ ওভার ৪ বল খেলা শেষে তারা সংগ্রহ করেছে ১৯৫ রান। এজন্য অবশ্য তাদের মোবাকেলা করতে হয়েছে মোস্তাফিজ, মেহেদী, সাকিব আর শুভাশিষদের মোকাবিলা করতে হয়েছে। হারাতে হয়েছে ৭টি উইকেট।
আগের ম্যাচে কিছুটা বিবর্ণ মুস্তাফিজুর রহমান শুরুটা করেছেন বেশ ভালো। নিজের প্রথম দুই ওভারে রান দেননি মুস্তাফিজ। মাঝের এক ওভারে রান দেননি শুভাশীষও। শুরুর ৩ ওভারে থমকে শ্রীলঙ্কার রানের চাকা।
নিজের পঞ্চম ও দলের নবম ওভারে নিয়েছেন উইকেট মোস্তাফিজ। মোস্তাফিজের বলে দিমুথ করুনারত্নে যখন ফিরে যান তখন শ্রীলঙ্কার রান ১৩।
এদিকে ১২ তম ওভারে দ্বিতীয় আঘাত হানেন আরেক তরুণ তুর্কি মেহেদী মিরাজ। কুশল মেন্ডিস মিরাজের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন ব্যক্তিগত ৫ রানের মাথায়। আর লঙ্কানদের সংগ্রহ তখন ২৪।
আর দলের ৩৫ রানে ফিরে যান দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটস ম্যান উপল থারাঙ্গা। মেহেদী মিরাজের দ্বিতীয় শিকার হন তিনি। তার সংগ্রহ ছিল ১১ রান।
দলের ৭০ রানের সময় ব্যক্তিগত ১৩ রানের মাথায় শুভাশিষের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আসলি গুনারাত্নে।
এর পর ৬৬ রানের জুটি বাঁধেন দিনেশ চান্ডিমালের সঙ্গে যোগ দেন ধনঞ্জয়া ডি সিলভা। তবে ব্যক্তিগত ৩৪ রানের মাথায় তাকে বোল্ড করে সাজঘরে ফেরার তাইজুল ইসলাম।
লঙ্কানদের স্কোর যখন ১৩৬ তখন চান্ডিমালের সঙ্গে যোগ দেন নিরোশান ডিকবেলা। তবে ব্যক্তিগত ৩৪ রানে ফিরে যান নিরোশান ডিকবেলা।তার উইকেটটি নেন সাকিব আল হাসান। দলের স্কোর তখন ১৮০/৬।
এরপর ক্রিজে আসেন দিলরুয়ান পেরেরা। কিন্তু তিনিও বেশিক্ষণ থাকতে পারেন নি। দলের ১৯৫ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিনত হন দিলরুয়ান পেরেরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮ ওভারের খেলা শেষে লঙ্কানরা ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯৮ রান। ব্যক্তিগত ৬৯ রানে অপারাজিত আছেন দিনেশ চান্ডিমাল। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক রঙ্গনা হেরাথ। তার সংগ্রহ ১ রান।
এদিকে দলের শততম টেস্টে আগের ম্যাচের দলে এসেছে চার পরিবর্তন। একাদশ থেকে বাদ পরেছেন লিটন দাস, মাহমুদউল্লাহ, মুমিনুল হক ও তাসকিন আহমেদ। তাদের বদলে দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম আর অভিষিক্ত মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মুস্তাফিজুর রহমান।
এদিকে শ্রীলঙ্কা দলে পরিবর্তন একটি। পেসার লাহিরু কুমারার জায়গায় আরও একজন ব্যাটসম্যান বাড়িয়েছে তারা। দলে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা।
শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুত করুনারত্নে, উপল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, আসলি গুনারাত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, ধনঞ্জয়া ডি সিলভা এবং লক্ষ্মণ সানদাকান।








