কলাবাগানে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » Uncategorized » কলাবাগানে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের কনসালটেন্ট (সনোলজিস্ট) হিসেবে কর্মরত ছিলেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ডিবি হেফাজতে (আটক নয়) নেওয়া হয়েছে। তারা হলেন- নিহত সাবিরার বাসায় সাবলেট থাকা এক তরুণী, সেই তরুণীর বন্ধু ও বাসার দারোয়ান রমজান।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১