কসবা-আখাউড়ায় ইউপি নির্বাচনে থাকছে না নৌকা

প্রচ্ছদ » Uncategorized » কসবা-আখাউড়ায় ইউপি নির্বাচনে থাকছে না নৌকা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার (২০ নভেম্বর) সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এ কথা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছা নির্বাচন করতে পারবেন। তবে জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়।

তিনি আরও বলেন, জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো কারচুপির সুযোগ দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্ধিত সভায় উপজেলার সব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সদস্য প্রার্থীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হক (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২০ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১