কাগজের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

প্রচ্ছদ » Uncategorized » কাগজের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

childরাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার নবুওসিমদ্দিন পাড়া থেকে কাগজের কার্টনে ভর্তি অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ওই অজ্ঞাত ছেলে নবজাতকের মরদের উদ্ধর করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার নবুওসিমদ্দিন পাড়া মকবুলের দোকান এলাকায় রোববার ভোরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে একটি কাগজের কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

ওষুধ কোম্পানির কার্টন ভেবে খুলতেই সদ্য জন্ম নেয়া নবজাতকের মরদেহ দেখতে পায় তারা। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যেহেতু নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। সেহেতু আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০