কাট্টালি টেক্সটাইলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » কাট্টালি টেক্সটাইলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কা্ট্টালি টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং বাকী ৮ শতাংশ বোনাস। অন্যদিকে পরিচালক ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা শুধু ৮ শতাংশ বোনাস।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭০ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ অক্টোবর , ২০২০।








